মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

এটা কোনোভাবেই রাজাকারের তালিকা হতে পারে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেওয়া হবে না, এটা হতে পারে না- এটা অসম্ভব।

প্রকাশ:

 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেওয়া হবে না, এটা হতে পারে না- এটা অসম্ভব।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকাশিত রাজাকারের তালিকা প্রত্যাখ্যান করে তিনি বলেন, এটা কোনোভাবেই রাজাকারের তালিকা হতে পারে না। আমি জানি রাজাকারের তালিকায় যাদের নাম এসেছে তাদের কী পরিমাণ কষ্ট হয়েছে। সেটাই স্বাভাবিক। তাই যে সব মুক্তিযোদ্ধার নাম তালিকায় এসেছে আমি বলব আপনারা একটু শান্ত হন। যারা কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন তাদের দুঃখ পাওয়ার কিছু নাই। যারা মুক্তিযোদ্ধা তারা আমাদের কাছে সর্বজন শ্রদ্ধেয়। এর কোনো ব্যত্যয় হবে না। এগুলো আমরা ঠিক করে ফেলব।

ctaj24.com/st

Powered by Done 5 Technologies