মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কবি ও কবুতর

শিহাব ইকবাল

প্রকাশ:
FB IMG 1576671956560 2

 

কবি ও কবুত

শিহাব ইকবাল

কবির কবিতা ওড়ে,
কবুতর হয়ে ওড়ে
যেখানে কষ্ট লেগে
আকাশ ঢেকেছে মেঘে
বাতাস ছুটেছে বেগে
সময়ের বাহুডোরে।

কবির হৃদয়ে ব্যথা,
কবুতর বলে কথা
যেখানে মুক্তি কাঁদে
দানবের পাতা ফাঁদে,
পশুদের পদাঘাতে
বিপন্ন মানবতা।

কবিতা উড়তে থাকে,
কবুতর ঝাঁকে ঝাঁকে,
সোনালি সূর্য ওঠো,
গোলাপি গোলাপ ফোটো,
রূপালি রকেট ছোটো
জীবনের বাঁকে বাঁকে।

Powered by Done 5 Technologies