মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

৬০ কোটি টাকা ব্যয় করতে হয়েছে রাজাকারের তালিকা করতে

স্থগিত হওয়া সমালোচিত রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা পেয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

প্রকাশ:

 

স্থগিত হওয়া সমালোচিত রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা পেয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তবে সেই টাকা কোথায় খরচ হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কারণ তিনি একজন সিনিয়র মন্ত্রী।’

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে নিজের কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত ‘রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতা বিরোধীদের’ তালিকায় ক্ষোভ জানিয়ে বলেন, দালাল আইনে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের নামের তালিকা আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। তবে এসব মামলায় যারা খালাস পেয়েছেন তাদের নামের তালিকাও নোট হিসেবে সঙ্গে যুক্ত করা ছিল।

তিনি আরও বলেন, আমরা মনে করেছি তিনি হয়তো ভালো কিছু করার জন্যই এই তালিকাটি চেয়েছিলেন। কিন্তু এটাই যে প্রকাশ করা হবে সেটা আমাদের বলেননি।

মুক্তিযোদ্ধা গোলাম আরিফ চৌধুরীর নাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তার নামটি কিভাবে এলো আমরা জানি না। তবে ভুল হতে পারে। আর এই ভুল যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে থাকে, তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

ctaj24.com/st

Powered by Done 5 Technologies