‘রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়েছে টেলিনর’:মোস্তাফা জব্বার
সালিশের জন্য রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের অধিকাংশ শেয়ারের মালিক টেলিনর। বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের (টিআরএনবি) সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী এসব তথ্য জানান।
সালিশের জন্য রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের অধিকাংশ শেয়ারের মালিক টেলিনর। বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের (টিআরএনবি) সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী এসব তথ্য জানান।
মোস্তাফা জব্বার বলেন, ‘জিপি সিঙ্গাপুরের একটি আইন সংস্থার মাধ্যমে আমাদের রাষ্ট্রপতিকে উকিল নোটিশ দিয়েছে আরবিট্রেশনে (সালিশ) যাওয়ার জন্য। আমি মনে করি যে এটি খুব দুঃখজনক, বাংলাদেশে ব্যবসা করবে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি আমাদের রাষ্ট্রপতিকে উকিল নোটিশ দিয়ে আরবিট্রেশনের জন্য চাপ দেবে, এটা বোধহয় কোনোভাবে আমাদের কাছে খুব সহজে গ্রহণ করার মতো অবস্থা না।’
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমরা এটা বুঝি, ব্যবসা যদি কেউ করে তাহলে ব্যবসার ক্ষেত্রে তাদের নানা ধরনের সমস্যা থাকবে। আমাদের দায়িত্ব ফ্যাসিলেটেড করার, আমরা তাদের ফ্যাসিলেটেড করব।’
উল্লেখ্য, গ্রামীণফোনের কাছে অডিট আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে। পাওনা চেয়ে গত এপ্রিল মাসে চিঠি দেয় বিটিআরসি, কিন্তু তারা আদালতে যায়। অর্থমন্ত্রীর উদ্যোগে অপারেটর দু’টির সাথে বিটিআরসির কর্মকর্তাদের মধ্যে দুই দফা বৈঠক হলেও তাতে সফলতা আসেনি। বিটিআরসি সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তিতে রাজি না হওয়ায় আদালতে যায় রবি ও গ্রামীণফোন। গত ২৪ নভেম্বর মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনকে আপাতত দুই হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। আগামী তিন মাসের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা সাড়ে ১২ হাজার কোটি টাকার ওপর হাইকোর্টের জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে যাবে বলেও সতর্ক করেছিলেন আদালত
ctaj24.com/st