Take a fresh look at your lifestyle.

আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস

0

 

দেশজুড়ে ঠাণ্ডা আবহাওয়া কিছুটা হ্রাস পাওয়ায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে চলতি মাসের ১৫ থেকে ২৭ ডিসেম্বর সারাদেশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জনিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (২২ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের উপপরিচালক কাওসার পারভীন জানান, আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বেনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর আকাশ মেঘলাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, অন্যদিকে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর আবহাওয়ার এ পরিস্থিতি ভাল হবে। আকাশ পরিষ্কার থাকবে ও সূর্যের আলো দেখা যাবে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Leave A Reply

Your email address will not be published.