মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

ঢাকা দক্ষিণ সিটির সব মেয়র প্রার্থীই বৈধ : নির্বাচন কমিশন (ইসি)

প্রকাশ:
168711
আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস,বিএনপির ইশরাক হোসেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণ সিটিতে সাত প্রার্থীর সবারই মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৈধ সাত প্রার্থী হলেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান, এনপিপির বাহারানে সুলতান ও গণফ্রন্টের আবদুস সামাদ সুজন।

আজ বৃহস্পতিবার সকালে গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। যাচাই-বাছাইয়ের সময়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সামনে সারিবদ্ধভাবে বসেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও বিএনপির প্রার্থী ইশরাক হোসেন একসঙ্গে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আগামী ৩০ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছি। আমি মনে করি, সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তাপস দক্ষিণ সিটি করপোরেশনের সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া কমিশনের নিয়মকানুন মেনে প্রচারণা চালানোর জন্য তাঁর দল ও নির্বাচনী কার্যক্রমে যাঁরা অংশ নেবেন তাঁদের প্রতি অনুরোধ জানান।

বিএনপির প্রার্থী মো. ইশরাক হোসেন বলেন, ‘ভোট হচ্ছে নাগরিক অধিকার। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ভবিষ্যতে আপনাদের প্রার্থী নির্বাচন করবেন। আমি প্রতিজ্ঞা করছি নির্বাচনী আচরণবিধি মেনে চলব। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাঁরা কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন, তাঁরাও যেন আচরণবিধি মেনে চলেন, বিনীতভাবে এই অনুরোধ করছি।’

ctaj24/st

Powered by Done 5 Technologies