মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণের বিজয় হবে-সুফিয়ান

প্রকাশ:
abusufian

 

চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এখনও সেই লড়াই-সংগ্রাম অব্যাহত রেখেছি। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটারদের জন্য আতঙ্ক। সকল বাধা অতিক্রম করে জনগণ ভোট কেন্দ্রে যাবে। ইভিএম আতঙ্ককে জয়যুক্ত করার জন্যে এবারের ভোটাররাই যথেষ্ট।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে চট্টগ্রাম-৮ আসন উপ নির্বাচনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন ।

বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে আমাদের মনে শংকা আছে। জনগণের মনেও শংকা আছে। তারপরও অতীতের অভিজ্ঞতা এবং নির্বাচনী প্রচারণায় গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা বিবেচনায় নিয়ে বলতে পারি- ভোটারদের ভোটকেন্দ্রে যাবার ইচ্ছা আছে। নির্বাচন প্রচারণা চালাতে গিয়ে অনেক ক্ষেত্রে হামলার শিকার হয়েছি। অনেক বাধার মধ্যে পড়েছি। তবুও জনগণের ভালোবাসা ও বাঁধভাঙা জোয়ারের কারণে সকল বাধা অতিক্রম করে এতোটুকু এগিয়ে এসেছি। আমি বিশ্বাস করি জনগণের ভোটে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণের বিজয় হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবে আলম শামীম, বিএনপির নির্বাহী সদস্য মীর হেলাল, ফয়সল মাহমুদ ফয়েজী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খান, নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন ও ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ,সাতকানিয়া ছাত্র দলের সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন।

cta.com/stj

Powered by Done 5 Technologies