বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টাচট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৭ স্থানে উড়ালসড়কশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণতানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টির
চট্টগ্রাম দেশের খবর সব খবর

শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক তরিকতের বৈঠক

FB IMG 1570967524081
শেয়ার করুন:

 

১২ জানুয়ারি ২০২০ রবিবার বাদে মাগরিব মাসিক তরিকতের বৈঠক, জিকির ও দোয়া মাহ্ফিল শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়ার দরবারে গারাংগিয়ার পীর সাহেব কেবলা পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত হযরত আলহাজ্ব শাহ মাওলানা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ.)। বাদে মাগরিব ফাতেহা শরীফ মোরাকাবা, মোশাহাদা ও মোনাজাত পরিচালনা করেন দরবারে গারাংগিয়ার খলিফা হযরত আলহাজ্ব শাহসুফি হাফেজ ক্বারী আব্দুল মাবুদ (ম.জি.আ)। মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর হাই স্কুল কলোনী জামে মসজিদের খতিব হযরত মাওলানা তৈয়ব আলী মজিদী, চট্টগ্রাম বাইতুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদরাসার উপাধ্য মওলানা আমিনুল ইসলাম, সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক শাহজাদা মহিউদ্দিন মজিদী, সিএন্ডবি শাপলা কাব রোড জামে মসজিদের খতিব মাওলানা নেজামুদ্দীন আজাদ, শাহ মজিদিয়া আজমগড়ি ইসলামী যুব কাফেলা চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মাফফুজুর রহমান। কমপ্লেক্স এর ইমাম সাহেব মাওলানা নুরুল হুদার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ সোহেল তাজ, অত্র কমপ্লেক্সের পরিচালক ও শাহ মাহমুদিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মঈনুদ্দিন মজিদী। পীর ছাহেবের হেদায়তে নসিহত আখেরি মোনাজাত, ত্বরিকতের সবক ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।

Powered by Done 5 Technologies