মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

২ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরু

প্রকাশ:
feb eight 3120200119183742

 

ঢাকা: ঢাকার সিটি নির্বাচনের ঢেউ পড়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়! ৩০ জানুয়ারি থেকে পিছিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট ১ ফেব্রুয়ারি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে নির্দিষ্ট দিনের একদিন পর অর্থাৎ ১ ফেব্রুয়ারির পরিবর্তে গ্রন্থমেলা শুরু হবে ২ ফেব্রুয়ারি।

মেলা যেহেতু একদিন কম হচ্ছে, সেই হিসেবে মেলার সময় বাড়ানোর দাবি করবেন কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে এখনও কিছু ভাবিনি। প্রকাশকদের স্বার্থ ও ইচ্ছা দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেবো।

এদিকে, এবারের অমর একুশে গ্রন্থমেলা অন্য যেকোনোবারের চেয়ে এবছর আরো বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে। সাড়ে সাত লাখ বর্গফুট জায়গা নিয়ে এবারের মেলা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেলা উৎসর্গ করা হয়েছে জাতির পিতাকে।

গতবছরের চেয়ে এবার বেশি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেবে। ৪০টি নতুনসহ এবারের অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থার সংখ্যা ৪১০টি। এর মধ্যে প্যাভিলিয়ন ২৩টির স্থলে এবার হয়েছে ৩৪টি। শিশু চত্বরের আয়তনও বাড়ছে।

সি-তাজ24.কম/এস.টি

Powered by Done 5 Technologies