মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
জাতীয় সব খবর সারা-বিশ্ব

উহানফেরত ৮ জন হাসপাতালে বাকিরা হজক্যাম্পে

শেয়ার করুন:

 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান থেকে দেশে ফিরেছেন ৩১৪ বাংলাদেশি। এদের মধ্যে জ্বর থাকায় ৮ জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাকিদের পাঠানো হয়েছে আশকোনার হজক্যাম্পে।

জানা গেছে, বাংলাদেশে আসা ৩১৪ জন যাত্রীর মধ্যে ৮ জনের শরীরে ১০০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রার বেশি থাকায় সতর্কতাবশত ৭ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আরেকজনকে পাঠানো হয়েছে সিএমএইচ-এ।

এছাড়া যারা এখনো সুস্থ রয়েছেন তাদেরকে পাঠানো হয়েছে আশকোনার হজক্যাম্পে। সেখানে ১৪ দিন পর্যবেক্ষণের মধ্যে থাকবেন তারা।

শনিবার দুপুর ১২টার দিকে চীনের উহান থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। সেখানে রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না, তা পরীক্ষা করে দেখেন ।

এরা আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে উহান থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে এবং তাদেরকএ আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে। এরই মধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

সি-তাজ২৪.কম/এস.টি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies