মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

ইসলামের সঠিক পথ ও শুদ্ধ চর্চায় গারাংগিয়া ত্বরিকার অবদান অপরিসীম

প্রকাশ: হালনাগাদ:
received 654905921917070

 

৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার বাদে মাগরিব মাসিক তরিক্বত বৈঠক, জিকির ও দোয়া মাহ্ফিল শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়ার দরবারে গারাংগিয়ার পীর সাহেব কেবলা পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত হযরত আলহাজ্ব শাহ মাওলানা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ.)। মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর হাই স্কুল কলোনী জামে মসজিদের খতিব হযরত মাওলানা তৈয়ব আলী মজিদী, শাকপুরা কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবদুল জলিল, সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক শাহজাদা মহিউদ্দিন মজিদী, হযরত মাওলানা মহিবুল্লাহ, চট্টগ্রাম বাইতুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ মওলানা আমিনুল ইসলাম, হযরত মাওলানা আবুল হায়াত মিয়াজী। কমপ্লেক্স এর ইমাম সাহেব মাওলানা নুরুল হুদার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আহামদ হোসেন চৌধুরী,এডভোকেট নাজমুন হক শিকদার,সাংবাদিক মোঃ সোহেল তাজ, অত্র কমপ্লেক্সের পরিচালক ও শাহ মাহমুদিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মঈনুদ্দিন মজিদী। পীর ছাহেবের হেদায়তে নসিহত আখেরি মোনাজাত, ত্বরিকতের সবক ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়। মাহফিলে বক্তারা বলেন, কোরআন ও হাদিসের আলোকে ইসলামের সঠিক পথ ও শুদ্ধ চর্চায় গারাংগিয়া ত্বরিকার অবদান অপরিসীম।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies