মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

সাতকানিয়া মির্জাখীলে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ:
20200217 191837

 

সাতকানিয়া মির্জাখীলে ২০১৯ সনে
পঞ্চম শ্রেনীর বোর্ড পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান করে সাতকানিয়া উপজেলা যুবলীগে নেতা, বিসিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সেলিম উদ্দিন চৌধুরী।  শনিবার সকাল দশ ঘটিকায় মির্জাখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাখীল আনোয়ারে রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ শাহেদ। সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিয়র রহমান।  বিশেষ অতিথি ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম, এক নং ওয়ার্ডের মেম্বার আবদুল মজিদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা সেলিম উদ্দিন চৌধুরীর এমন সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। সেলিম উদ্দিন চৌধুরী ও সবার সহযোগিতা কামনা করেন। সেলিম উদ্দিন চৌধুরী বলেন, মেধা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, বিনামূল্যে পত্রিকা পড়ার ব্যবস্থা, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়ানোর জন্য এ প্লাসদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতার মতো শিক্ষামূলক আয়োজন করে থাকি।  এই সময় ২০১৯ সনে পঞ্চম শ্রেনীর বোর্ড পরিক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ  ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

Powered by Done 5 Technologies