মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

করোনায় একদিনেই আক্রান্ত ১ লাখ, মৃত্যু ৭ হাজার

প্রকাশ:
493628 157

 

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একদিনে এক লাখ বেড়েছে। বৈশ্বিক এই মহামারিতে শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এখন ১১ লাখ ৫৫ হাজার ১৪৮ জন। শুধু ২৪ ঘন্টায় মারা গেছে সাত হাজার মানুষ।  সর্বমোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭১৮ জন।

ঝড়ের বেগে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারাবিশ্বে মৃতের হার এখন ৫ দশমিক ৩ শতাংশ।

আক্রান্তের শীর্ষ যুক্তরাষ্ট্রে এখন দুই লাখ ৯০ হাজার ৯২০ জন এই ভাইরাসের সাথে লড়াই করছে। দেশটিতে মৃতের সংখ্যা সাত হাজার ৮৪৪।

স্পেনেও আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত এক লাখ ২৪ হাজার ৭৩৬ ও আর মৃত ১১ হাজার ৭৪৪ জন। ইতালিতে ১১ লাখ ৯৮ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন। ১৪ হাজার ৬৮১ জন নিয়ে মৃতের সংখ্যায় এখনো শীর্ষে ইতালি।

এদিকে জার্মানিতে ৯২ হাজার ১৫০, ফ্রান্সে ৮২ হাজার ১৬৫, চীনে ৮১ হাজার ৬৩৯, ইরান ৫৫ হাজার ৭৪৩, যুক্তরাজ্য ৪১ হাজার ৯০৩, তুরস্কে ২০ হাজার ৯২১ জন আক্রান্ত হয়েছেন।

Powered by Done 5 Technologies