মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

করোনা নিয়ে ফেইসবুক লাইভে গান গাইলেন সুকুমার দে

প্রকাশ:
received 232837194441345

 

আসিফ ইকবাল: মানুষ আজ অস্থির, আর চরম সংকটের মধ্যে দিন কাটছে।সকলে কম বেশি প্রচন্ড রকম মানসিক ভয়, দুর্বলতা আর চরম বিপর্যয়ের মধ্যে নিজ নিজ ঘরে সময় অতিবাহিত করছে। আর মানুষের এ কঠিন দুঃসময়কে কিছুটা প্রেরণা আর সাহস যোগানের জন্য করোনা নিয়ে সম্প্রতি নিজের লেখা গান করলেন উদীয় সঙ্গীতশিল্পী সুকুমার দে।
গানের কথা ছিল করোনার ভয় কেটে যাবে চিন্তার কিছু নাই, পাঁচ তালাতে শান্তি নাইরে শান্তি আছে গাছ তলায়, এছাড়া মিল্টন খন্দকারের কথায় দুই দিনের এক ভিসা দিয়ে গানসমুহ পরিবেশন করেন। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের পরিকল্পনায় তিনি উক্ত গান পরিবেশন করার আগে সবাই সচেতন করার জন্য বলেন আসুন প্রত্যেকে দুরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে অবস্থান করি। সরকারি সকল নির্দেশনা মেনে চলি। করোনা প্রতিরোধে সম্ভাব্য সকল করণীয় নিজে মানি এবং অন্যকেও মেনে চলাতে উৎসাহ দিই। তিনি বলেন আসুন এই মহাদুর্যোগে সকলে সাহস, ধৈর্য্য আর দৃঢ মনোবলে নিজেদের মধ্যে ঐক্য, বিশ্বাস, ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাই।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies