মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

অসহায়ের মাঝে খাদ্য বিতরন করলেন ইতিহাস চর্চা কেন্দ্র।

প্রকাশ:
received 2670286576586270

 

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনা মহামারীর কারনে কোন অনুষ্ঠান হয়নি। তবে এই মহামারীতে অসহায় হয়ে পড়া চট্টগ্রাম নগরীর দুস্থ অসহায় ৫০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার ও সীমিত সংখ্যক লোকজনকে রান্না করা খাবার বিতরন করা হয়।

১১এপ্রিল রাতে বাসায় বাসায় গিয়ে শুকনো খাদ্য উপহার ও ১২ এপ্রিল দুপুরে বহদারহাট ও আরকান রোডে রান্না করা খাবার বিতরন করা হয়।
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের ” মানুষ মানুষের জন্য “এই শ্লোগানে অসহায়দের সহায়তা কর্মসুচীতে সহায়তা করেছেন ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, লায়ন সিএসকে সিদ্দিকী, আবদুল্লাহ আল নোমান, লণ্ডন প্রবাসী বাংলাদেশের কৃতিসন্তান কবি সাহিত্যিক অধ্যাপক ড. নজরুল হাবিবী, মুজিবুর রহমান, মোহাম্মদ মোকাররম ইসলাম, উদয়ন বড়ুয়া,সোহেল মো. ফখরুদ-দীন, মৃনাল চৌধুরী,ডুবাই প্রবাসী কামাল উদ্দিন, সৌদিআরব প্রবাসী মাওলানা মহিউদ্দিন মুনিরী, কবি বন্ধু ও কলেজ শিক্ষক হ্যাপী চক্রবর্তী, শরফুদ্দীন মোহাম্মদ সাজিদ,মোহাম্মদ শরীফ উদ্দিন,নুরুল আলম, দিদারুল আলম প্রমুখ। উল্লেখ যে, রান্না করা খাদ্য সামগ্রী সপ্তাহে দুদিন করে এই কর্মসূচি সীমিত মানুষের মাঝে চলমান থাকবে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies