দেশে মৃত্যুর সংখ্যা ৪৬, আক্রান্ত ১০১২জন
করোনাভাইরাস সংক্রমন পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার(১৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে ৭জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৬জন।
তাছাড়া একই সময়ে মোট আক্রান্ত হয়েছে ২০৯জন এবং এ নিয়ে মোট দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১২জন।
ব্রিফিং করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
সি-তাজ২৪.কম/এস.টি