চট্টগ্রামে অসহায়ের মাঝে খাদ্য ও রান্না করা খাবার বিতরন করলেন ইতিহাস চর্চা কেন্দ্র।
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) এর উদ্যোগে
বর্তমানে করোনা মহামারীর কারনে চট্টগ্রাম নগরীতে অসহায় হয়ে পড়া গৃহ বন্দী দুস্থ অসহায় ১৩০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার এবং সীমিত সংখ্যক লোকজন ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। সিএইচআরসির ২য় দিনের কর্ম সুচী ১৪ এপ্রিল দুপুরে বাদুতলা আরকান রোড় হতে চকবাজার পর্যন্ত এলাকার রিক্সা,ভ্যান চালক ও পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
খাবার বিতরনের এই সময়ে গুরু ও মহৎ দায়িত্ব পালন করেন শরফুদ্দিন মোহাম্মদ সাজিদ, আদনান হাসান জাবেদ, মোহাম্মদ শরিফ উদ্দিন, তুহিন রহমান আরাফাত প্রমুখ। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের ” মানুষ মানুষের জন্য ” এই শ্লোগানে অসহায়দের সহায়তা কর্মসুচী সকলের সহায়তা রান্না করা খাদ্য সামগ্রী বিতরন সাপ্তাহে দুদিন করে এই কর্মসূচি সীমিত মানুষের মাঝে চলমান থাকবে।
সি-তাজ২৪.কম/এস.টি