মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

আল্লামা নুরুল ইসলাম হাশেমী আর নেই

প্রকাশ:
download
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান, ওস্তাজুল ওলামা, ইমামে আহলে সুন্নাত খ্যাত পীর কামেল আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী রহঃ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হে রাজিউন।
 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।মঙ্গলবার (২ জুন) ভোর ৫ টার দিকে নগরিরর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, গত ৩০ মে আল্লামা হাশেমী হুজুরকে ভর্তি করানো হয়।
 
তিনি বার্ধক্যজনিত নানা রোগসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। আইসিইউ সাপোর্টও দিয়েছিলাম আমরা। মঙ্গলবার (২ জুন) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাজী নুরুল ইসলাম হাশেমীর বাড়ি বায়েজিদ বোস্তামী থানার বটতলা এলাকায়। তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের ইমাম। এছাড়া প্রবীণ আলেম হিসেবে তিনি এশিয়া মহাদেশে পরিচিত। সারাদেশে তার লাখো মুরিদ রয়েছেন। এছাড়া বেশ কয়েকটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী নুরুল ইসলাম হাশেমী।
আল্লামা হাশেমীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দী,এ ছাড়া সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, এম মনজুর আলম,নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী,নগর আওয়ামী লীগ অর্থ সম্পাদক আবদুস সালাম সহ নেতৃবৃন্দ।
সি-তাজ২৪.কমি/এস.টি

Powered by Done 5 Technologies