মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী হলেন সাইফুদ্দীন

প্রকাশ:
received 265849134712778

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার আওতাধীন, উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জয়েল ও সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি। এরই মধ্যে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছেন পরিচ্ছন্ন ছাত্ররাজনীতির অনন্য দৃষ্টান্ত, রাজপথ থেকে সৃষ্ট মেধাবী সংগঠক,এইচ.এম.সাইফুদ্দীন। তিনি এ প্রসঙ্গে বলেন ‘ছাত্র রাজনীতিকে চাঙ্গা করতে আমি শ্রম-ত্যাগ করতে কখনো কার্পন্য করিনি। আশা করি দল আমার সেই শ্রমের মূল্যায়ন করবে। দলের দুঃসময়ে, আন্দোলন সংগ্রামে দলের সাথে রাজপথে ছিলাম, এখনো আছি, আগামীতেও দলের সাথে থাকবো, ইনশাআল্লাহ।”

Powered by Done 5 Technologies