মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

২৯নভেম্বর ১৯দিন ব্যাপী সীরাতুন্নবী (সঃ) মাহফিল শুরু

প্রকাশ: হালনাগাদ:
FB IMG 1603812049496
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহাসিক চুনতি শাহ সাহেব কেবলা কাতৃিক প্রবর্তিত সীরাত ময়দানে ১৯ দিন ব্যাপী ৫০ তম সীরাতুন্নবী (স:) মাহফিল আগামী ২৯ অক্টোবর,১১রবিউল আউয়াল, ১৪৪২হিজরী,১৩কাতৃিক ১৪২৭বাংলা (বৃহস্পতিবার )বাদে যোহর হতে শুরু হয়ে শেষ হবে ২৯রবিউল আউয়াল ১৪৪২ হিজরী, ১৬নভেম্বর ২০২০খৃঃ,০১আগ্রহায়ণ ১৪২৭বাংলা।
১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে প্রতিদিন দেশের বিশিষ্ট আলেমেদ্বীনগণ পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
১৯দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন্নবী (সঃ) মাহফিলের উদ্বোধন করবেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি,ছদরে মাহফিল হিসাবে উপস্থিত থাকবেন লোহাগড়া কলাউজান রশিদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অদ্যক্ষ,মাওলানা আবু বক্কর,আলোচনা করবেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, হযরত মাওলানা জিয়াউল করিম,মাওলানা এমদাদুল ওয়াহেদ ।
সি-তাজ.কম/এস.ট

Powered by Done 5 Technologies