Take a fresh look at your lifestyle.

করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক মেয়র আ জ ম নাছির

0

ডেস্ক নিউজ : চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন করোনা ভাইরাসে(কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সকালে জ্বর-স্বর্দিসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নগরের পাঁচলাইশের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন আ জ ম নাছির উদ্দীন। এরপর করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য তার কাছ থেকে নমুনা নেওয়া হয়। সন্ধ্যায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম।
তিনি বলেন, সকালে নমুনা সংগ্রহ করার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় সাবেক মেয়রের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
সামান্য উপসর্গ থাকলেও শারিরীকভাবে তিনি সুস্থ রয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আ জ ম নাছির উদ্দীনের খালত ভাই মুহাাম্মদ হাবিব উল্ললাহ বলেন,‘সাবেক মেয়র মহোদয় কয়েকদিন আগে একটি সাংগঠনিক কর্মসূচিতে গিয়ে বৃষ্টিতে ভিজেছিলেন। চার দিন আগে উনার জ্বর আসে। এর সঙ্গে সর্দি-কাশিও আছে। অসুস্থতার কারণে সকালে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.