মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

মুমিনের প্রতিটি ভালো কাজও একটি দান।

প্রকাশ:
FB IMG 1604843597398

 

লোহাগড়া প্রতিনিধি: ৮ নভেম্বর ২০২০ রবিবার শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ১১শ দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ শাহ মাওলানা হাফিজুল হক নিজামীর সভাপতিত্বে এদিন আলোচনা করেন চুনতী ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা হেলাল উদ্দিন ও কক্সবাজার চকরিয়ার মারকাযুদ দাওয়াহ ওয়াল এরশাদের পরিচালক আলহাজ মাওলানা মোস্তফা নুরী। মাওলানা মোস্তফা নুরী বলেন, যখন আল্লাহর ছায়া ব্যতিত কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা ৭ শ্রেণির লোককে তাঁর (আরশের) ছায়া দান করবেন। তাদের মধ্যে একজন হলেন, যে ব্যক্তি গোপনে সাদকাহ বা দান-সহযোগিতা করেন এবং তা ডান হাত যা দান করে, বাম হাত তা টের পায় না। মুমিনের প্রতিটি ভালো কাজও একটি দান। তা হোক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রত্যেক সৎকাজই একটি দান। তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সৎ করবে এবং তোমার ভাইয়ের পানির পাত্রে তোমার বালতি থেকে (পানি) ঢেলে দেবে; এটাও সৎকাজ। সুতরাং এটাও দান। এমনকি কেউ কোন দান মানুষের দৃষ্টির বাইরেও করে থাকলে তাও গোপন দান হিসেবে পরিগণিত হবে। এর পূর্বে বাদ আছরের অনুষ্ঠান শুরু হয় চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার ছাত্র তাওহীদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। নাতে রসুল পরিবেশন করেন সাবিত হোছাইন। বাদ মাগরিবের অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা রিদওয়ানুল হক। নাতে রাসুল পরিবেশন করেন শেখ সোলতান রাফি। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির, ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ মাহবুবুল হক, মাহফিল পরিচালনা কমিটির সদস্য তৈবুল হক বেদার, মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী, আমিমুল এহসান রাফী, হাফেজ মাওলানা রবিউল হোছাইন, মবরুর হোছাইন ছিদ্দিকী প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies