মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

পুঁথি গবেষক ইসহাক চৌধুরীর ইন্তেকালে -সাহিত্য পাঠচক্রের শোক প্রকাশ

প্রকাশ:
received 837762337056036

 

প্রাচীন বাংলা পুঁথি সাহিত্যের অমর গবেষক মুন্সী আবদুল করিম সাহিত্য বিশারদের সুযোগ্য উত্তরসুরী, বিশিষ্ট পুঁথি গবেষক, সংগ্রাহক লেখক পটিয়ার কৃতী সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার দপ্তরের অবসরপ্রাপ্ত সেকশন অফিসার, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উপদেষ্ঠা
মুহাম্মদ ইসহাক চৌধুরী (৭১) আজ ২৩ নভেম্বর ২০২০ ইং সন্ধ্যা ৭ঃ৩০ টায় নগরীর সার্জিস্কোপ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে,৩ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ,সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবালসহ সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। এক শোকবিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

Powered by Done 5 Technologies