মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

এইবার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব করোনায় আক্রান্ত

প্রকাশ:
20201125 144520

 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নাইজার সফর বাতিল হয়েছে। আজ বুধবার সকালে তাঁদের ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে নাইজার যাওয়ার কথা ছিল। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ‌এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাঁর করোনা পরীক্ষা করা হলে গত রাতে এ ফলাফল জানা যায়।

পররাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনার কোনো লক্ষণ নেই। তবে চিকিৎসকের পরামর্শ মেনে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

ওআইসির এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসেবে তাঁর যোগদানের কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তাঁরও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

Powered by Done 5 Technologies