মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালীতে মাছের প্রজেক্ট দখল করতে গিয়ে হামলা, আহত ২

প্রকাশ:
Banskhali Pic 01.12.2020

 

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে মাছের প্রজেক্ট দখল করতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছে ২ জন। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল ২নং ওয়ার্ড বলতাঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, মো. জকরিয়া (৪২) ও আসিফ মুহাম্মদ হান্নান (২২)। আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সরল ২নং ওয়ার্ড বলতাঘোনা এলাকায় মঙ্গলবার সকালে মৌলভী আবদুর রশীদের মালিকানাধীন একটি মাছের প্রজেক্ট দখল করতে যায় স্থানীয় আবদুল মোনাফ, আবু ছালেক ও জসিম উদ্দীন গংরা। এ সময় মৌলভী আবদুর রশীদের ছেলে আসিফ মুহাম্মদ হান্নান তাদের প্রজেক্টে জাল দিতে দেখে তার বাবা এবং চাচা মো. জকরিয়াকে খবর দেয়। তার চাচা মো. জকরিয়া প্রজেক্টে এসে প্রতিবাদ করলে আবদুল মোনাফ গংরা তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয় মো. জকরিয়া ও আসিফ মুহাম্মদ হান্নান। তাদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মৌলভী আবদুর রশীদ জানান, ‘আমার মাছের প্রজেক্ট জোর পূর্বক দখলের উদ্দেশ্যে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা চালায় আবদুল মোনাফ, আবু ছালেক ও জসিম উদ্দীন গংরা। তারা প্রজেক্টে জাল দেয়ার সময় আমার ছেলে আসিফ মুহাম্মদ হান্নান দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে আমার ভাই জকরিয়া দ্রুত প্রজেক্ট এলাকায় গিয়ে তাদের বাঁধা করে। এসময় আমার ভাই ও ছেলেকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখমপ্রাপ্ত করেছে তারা।’

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘সরল ইউনিয়নের দক্ষিণ সরল এলাকায় মাছের প্রজেক্ট দখলকে কেন্দ্র করে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Powered by Done 5 Technologies