মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি :কুষ্টিয়ায়

প্রকাশ:
prothomalo bangla 2020 12 6b744c40 2d84 4ff1 832c a18ce183ba0c received 36707259429879152

ছাই রংয়ের একটি নোহা গাড়ি আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে আসে। এ সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি অস্ত্র বের করে ফাঁকা গুলি ছোড়েন। এরপর দ্রুত তাঁরা গাড়ি নিয়ে চলে যান।

এ ঘটনা সেখানে উপস্থিত পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মকছেদুর রহমান সরাসরি প্রত্যক্ষ করেন। তবে তিনি তাঁদের আটকাতে পারেননি।

এসআই মকছেদুর বলেন, আজ বেলা তিনটার দিকে তিনি ভাস্কর্যের সামনে পেশাগত দায়িত্বে আসেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে সাতটার দিকে একটি নোহা গাড়ি, যার নম্বর প্লেট ছিল না। গাড়িটি বঙ্গবন্ধুর ভাস্কর্য ঘিরে দুবার ঘুরে গ্লাস বের করে একজন ফাঁকা গুলি ছোড়েন। এরপর তাঁরা দ্রুত মজমপুর এলাকার দিকে চলে যান। ঘটনার পরপরই ব্যস্ততম ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘কে বা কারা করেছে, সেটি তদন্ত চলছে। এর বেশি কিছু এ মুহূর্তে বলা যাচ্ছে না।’

সি-তাজ.কম/হামিদ

Powered by Done 5 Technologies