মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
জাতীয় দেশের খবর

‘অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

resize 350x300x1x0 image 204440 16072392612
শেয়ার করুন:

ভাস্কর্য ইস্যুতে দেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনার মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী।

হেফাজতে ইসলামের নাম উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে তারা এর আগেও মিথ্যাচার করেছে। তারা যদি নিজেদের এখন শক্তিশালী ভাবে তাহলে তারা ভুল করবে
উল্লেখ্য, কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়।

সি-তাজ.কম/হামিদ

Powered by Done 5 Technologies