মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
Uncategorized

রাঙ্গুনিয়ায় “জয়িতা” সম্মাননা পেল ৪ নারী

শেয়ার করুন:

 

এস.এ.নয়ন রাঙ্গুনিয়া প্রতিনিধি: কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

এই উপলক্ষে“ জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতা’দের সম্মাননা বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।

উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শিরিন আকতার, সফল জননী নারী সৈয়দা দিলারা বেগম, নির্যাতন রুখে দিয়ে নতুন জীবন শুরু করা নারী মরিয়ম বেগম ও সমাজ উন্নয়নে অবদানের জন্য রুনা আকতার’কে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়। উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ চলছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies