মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

মুজিব শতবর্ষে শততমদিনে বঙ্গবন্ধুর শততম উক্তি পাঠের উদ্বোধন সুজিত কুমার দাশের

প্রকাশ:
received 227687855460294

 

জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ স্মরণে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের পরিকল্পনায় শততম দিনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক শত উক্তি পাঠ অনুষ্ঠানের সুচনা করলেন দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উপদেষ্ঠা সুজিত কুমার দাশ ফেইসবুক লাইভের ৮ ডিসেম্বর রাতে এ কর্মসুচীর সুচনা করেন। বঙ্গবন্ধুকে উৎসর্গিত শততম উক্তি পাঠ ও বিশ্লেষণ কর্মসুচী ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত চলতে থাকবে। এক অনুভুতিতে সাংবাদিক সুজিত কুমার দাশ বলেন বঙ্গবন্ধুর আদর্শিক দেশপ্রেমের চেতনা প্রজন্ম থেকে প্রজান্মতরে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুকে নিয়ে আরো বেশি চর্চা করতে হবে। বঙ্গবন্ধু ও বাঙালী ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর আত্নজীবনী ও বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে আমাদেরকে দেশপ্রেমের শিক্ষা নিতে হবে।বঙ্গবন্ধুকে জানার মাধ্যমে নিজেদের ফেইসবুক লাইভে বঙ্গবন্ধুকে মানবিক মানু্ষ হিসেবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে সাধ্যানুযায়ী কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুকে নিবেদিত শততমদিনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক শত সেরা উক্তি পাঠ অনুষ্ঠান ফেইসবুক লাইভে সকলকে উপভোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানান।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies