মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন পরিবারের বিজয় দিবসে শ্রদ্ধা

প্রকাশ:
received 761743131363110

 

বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন ও চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়শনের যৌথ উদ্যোগে আজ সকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসের স্মরণে এক আলোচনা সভা ও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অনুষ্ঠান বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা: বেলাল হোসেন উদয়নের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন ডা: আর.কে রুবেল। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির পরিচালক লায়ন মোহাম্মদ মনির আজাদ, বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি স্বপন দে, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান, সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক কানু দাশ, অর্থ সম্পাদক অনুপ কুমার দাশ, সহ-অর্থ সম্পাদক তড়িৎ চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ শফিউল বশর, যোগাযোগ সম্পাদক দীপু দাশ।
প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির যাত্রায়ও বিস্ময়কর সাফল্য দৃর্শমান। তলাবিহীন ঝুঁড়ি থেকে অর্থনৈতিকভাবে এক সুমহান মর্যাদাজনক স্থানে উপনীত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি সকল উগ্রবাদী চিন্তা ও ক্রিয়াকলাপ থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কোভিড-১৯ এর কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় চিকিৎসকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নিবেদিত। মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যয়ে বাংলাদেশকে অত্যধিক প্রাগ্রসর করে তুলতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন আরো জোরদার করা প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies