মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

৮ জনের ফাঁসির রায়-শিশু মীমকে ধর্ষণ ও হত্যা মামলায়

প্রকাশ:
PicsArt 12 14 03.12.06

 

চট্টগ্রামে ২০১৮ সালে ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে শ্বাসরোধে হত্যার মামলার ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ আদেশ দেন। রায় ঘোষণা সময় আদালতে সাত আসামি উপস্থিত ছিল। বাকি একজন পলাতক রয়েছেন।

২০১৮ সালের ২১ জানুয়ারি মীমের মরদেহ উদ্ধার করে চট্টগ্রামের পুলিশ। সে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনায় পরদিন ২২ জানুয়ারি রাতে নিহত শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

Powered by Done 5 Technologies