সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
উত্তর চট্টগ্রাম চট্টগ্রাম মিরসরাই

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় ও সিপিপি কার্যক্রম মূলক মহড়া অনুষ্ঠিত

received 229632628627572
শেয়ার করুন:

 

মিরসরাই প্রতিনিধিঃ শিহাব উদ্দিন শিবলু: সমুদ্র উপকূলীয় জনপদের মানুষের জান-মাল ও প্রাণী সম্পদ রক্ষার্থে মানুষকে সচেতন করার লক্ষ্যে, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সিডর, আইলাসহ নানাবিদ দূর্যোগ মোকাবেলায় মিরসরাইয়ে ঘূর্ণিঝড় ও সিপিপি কার্যক্রম মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা সিপিপির আয়োজনে মিঠাছরা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।

সীতাকুন্ড উপজেলা সিপিপি নজরুল ইসলামের সঞ্চালনায় ও মিরসরাই উপডজেলা সিপিপি টিম লিডার এম সাইফুল্লাহ দিদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ডিস্ট্রিক পরিচালক রুহুল আমিন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক জামশেদ আলম। এসময় মিরসরাই সদর, মিঠানালা, ইছাখালী, কাটাছরা, ওচমানপুর ও ধুম ইউনিয়নের টিম লিডার ও সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies