মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

মিরসরাইয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশ:
received 392864581997135

 

 

মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু: মিরসরাইয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে মিরসরাই উপজেলা ছাত্রলীগ।

ওইদিন আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান, জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, সদস্য রিফাত হোসেন সাদ্দাম, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু, ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ হাসান, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম নেওয়াজ চৌধুরী।

এসময় উপজেলা ছাত্রলীগ কর্মী সৈকত ধর, ইউসুফ খান, তানভীর তুহিন, ফরহাদ হোসেন সহ ইউনিয়ন, কলেজ ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies