মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

দীপ্তশিখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন কমিটি গঠন

প্রকাশ:
received 2531836507117013

 

মিরসরাই প্রতিনিধি, শিহাব উদ্দিন শিবলু: ২০২০ সালের ৫ জানুয়ারি সংগঠনটি যাত্রা শুরু করেছিলো। এ উপলক্ষে আজ মীরসরাইয়ের মহামায়াতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি সংগঠনের নতুন কমিটিও ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলো সংগঠনের সভাপতি তৌসিফ আয়মান সাজেল ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাকিবসহ সংগঠনের অন্যান্য কর্মীরা। এ সময় উৎসবের আমেজে কর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তৌসিফ আয়মান সাজেল বলেন,”২০২০ সালের ৫ জানুয়ারি ‘হাকিছে ভবিষ্যৎ,হও আগুয়ান’ এ স্লোগানে আমাদের এ সংগঠনের যাত্রা। প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা উপজেলার অন্যতম স্কুল জে.বি.উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে রুটিন ফাইল বিতরণ করি। করোনা কালীন সময়ে আমরা অর্ধশতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করি।এর পাশাপাশি আমরা অনলাইনে আর্ট কনটেস্ট এরও আয়োজন করি। যেটিতে আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম।সর্বশেষ গত ২৩ ডিসেম্বর অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করি।”

অনুষ্ঠানে কর্মীদের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন তৌসিফ আয়মান সাজে, সহ-সভাপতি সুসমিতা নিপা ও সাধারণ সম্পাদক হন মুনতাসীর আকিব। এরপর সংগঠনের কার্যকরী পরিষদ গঠন করা হয়।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies