শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
Uncategorized চট্টগ্রাম

আওয়ামী রাজনীতির উত্তরণে সৈয়দা জোহরা তাজউদ্দীন এক অনন্য ত্যাগীনেত্রীর নাম

received 742293963374682
শেয়ার করুন:

 

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বঙ্গতাজ শহীদ তাজউদ্দীনের সহধর্মিনী বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের ৭ম মৃত্যুবার্ষিকীর সভা গত ২০ ডিসেম্বর রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত কুমার দাশ,চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সভাপতি সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,বিজয় শংকর চৌধুরী, অাসিফ ইকবাল, সুমন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন মরহুম জোহরা তাজউদ্দীন বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী। বঙ্গবন্ধু,জাতীয় চারনেতা হত্যার পরবর্তী কঠিন ও চরম ক্রান্তিকালে সাহসিকা জননী জোহরা তাজউদ্দীন আওয়ামীলীগের নেতৃত্বের হাল ধরে এদেশের গণতন্ত্র,ভোটের অধিকার ও আইন শাসন পুনঃপ্রতিষ্ঠায় ভুমিকা রেখেছেন।যার রাজনৈতিক দৃঢতা ও অপরিসীম দেশপ্রেম আর সাহসী নেতৃত্বে সেদিন আওয়ামী রাজনীতি নতুনভাবে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার পথ খুঁজে পেয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার পেছনে জোহরা তাজউদ্দীনের ভুমিকা অপরিহার্য। আজীবন দেশপ্রেম,মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু ও শহীদ তাজউদ্দীনের আদর্শ বুকে ধারণ করে জীবনের শেষদিন পর্যন্ত আওয়ামীলীগকে এগিয়ে নিতে ভুমিকা রেখেছেন

Powered by Done 5 Technologies