রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
চুনতিতে হাতির আক্রমণে আব্দুশ শুকুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেরাজনৈতিক ছত্রছায়ায় মাদক ও সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, নীরব মেডিকেল প্রশাসনমা কারাগারে, সন্তান লাশ—শেষ দেখা হলো কারাফটকেরাউজানে সানশেড ধসে প্রাণ গেল শ্রমিকের১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা এখন ভারতেরও অস্বস্তি: হুমায়ুন কবিরশেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টাচট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৭ স্থানে উড়ালসড়ক
সব খবর সারা-বিশ্ব

মার্কিন কংগ্রেস ভবনে হামলার ঘটনায় নিহত ৪

PicsArt 01 07 12.54.36
শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ক্যাপিটল ভবনে হামলা-সংঘাত-সংঘর্ষের ঘটনার চার ব্যক্তি নিহত হয়েছেন। ওয়াশিংটন ডিসি পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে এ ঘটনার পর রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানায়, ক্যাপিটল ভবনে হামলার ঘটনার চারজন নিহত হয়েছেন। একজন নিহত হয়েছেন পুলিশের গুলিতে। অন্য তিনজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।

পুলিশের বরাত দিয়ে রয়টার্স বলছে, ক্যাপিটল ভবন ঘিরে হামলা-সংঘাত-সংঘর্ষ চলাকালে যে ব্যক্তি নিহত হয়েছেন, তিনি একজন নারী।

বার্তা সংস্থা এএফপি বলছে, ওই নারী ক্যাপিটল ভবনের ভেতরেই নিহত হন।

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলেছে, ওই নারী মার্কিন বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তা। সান দিয়াগোর বাসিন্দা ওই নারীর নাম অ্যাশলি ব্যাবিট।

PicsArt 01 07 12.55.35

ওয়াশিংটন ডিসি পুলিশ জানায়, তারা ৫২ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্য ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে কারফিউ ভঙ্গের অভিযোগে।

গতকাল বুধবার ট্রাম্পের শত শত উগ্র সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়। জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে এ সময় কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। নির্বাচনে ট্রাম্পের পরাজিত হওয়ার ফল পাল্টে দেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়।

ক্যাপিটল ভবনে হামলা-সংঘর্ষের ঘটনায় অভূতপূর্ব বিশৃঙ্খল পরিস্থিতির মুখে একপর্যায়ে কংগ্রেসের যৌথ অধিবেশন স্থগিত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরে ফের অধিবেশন শুরু হয়।

সি-তাজ.কম/হামিদ

Powered by Done 5 Technologies