সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর বিএনপি

বাঁশখালীতে দ্রব্য মূল্য উর্ধ্বগতির প্রতিবাদে জাফরুল ইসলাম এর মানববন্ধন

IMG 20210107 WA0002 1
শেয়ার করুন:

 

মু.মিজান বিন তাহের বাঁশখালীঃ দ্রব্য মূল্য উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি’র উদ্যোগে কালীপুর ইউপির গুনাগরি সদরস্থ অানোয়ারা- বাঁশখালী পিএবি প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে কালীপুর ইউনিয়নের গুনাগরী প্রধান সড়কে চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক, বাহারচড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাস্টার মো. লোকমান।

IMG 20210107 194207

এ সময় বিএনপি নেতা এম. আবদুল হক,পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়া, অ্যাডভোকেট শওকত ওসমান,পৌর বিএনপি নেতা সরওয়ার আলম আস্করী, পৌরসভা বিএনপির সদস্য সচিব খোরশেদুল আলম আইয়ুব, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি শহিদুল আলম, বিএনপি নেতা ফজলুল কাদের, মনিরুল হক পলাশ, হাছান ডিলার, মেম্বার মমতাজ উদ্দীন, দেলোয়ার আজিম, নুরুল আজিজ, ডা. ইউনুছ, মো. তোফাইল, ইউনুছ কোম্পানী, নুরুল আমিন, জিয়া উদ্দীন, মেম্বার এবাদুল হক, নুরুল ইসলাম, হামিদ বাহার চৌধুরী, আবু ছিদ্দিক, রাশেদ চৌধুরী প্রমুখ। এ সময় তারা দ্রব্য মূল্য উর্ধ্বগতির কারনে বানিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করেন।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies