মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কক্সবাজারে ১৯,৭০০ ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারী আটক।

প্রকাশ:
received 140222601245876

 

 

আবদুর রাজ্জাক, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং এলাকা থেকে ১৯,৭০০ ইয়াবাসহ মোঃ রফিক আলম (৩৮) নামের রোহিঙ্গা মাদক কারবারী আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে তাকে আটক করা হয়েছে। মোঃ রফিক আলম বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং- ১৭, ব্লক-৮ ইই, এর মৃত আশু আলীর ছেলে।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে এ সংবাদ নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

received 437368827437162

তার দেয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন খুনিয়াপালং ইউপিস্থ দেচুয়াপালং নতুন বাজার সংলগ্ন আব্দুল গণি চেয়ারম্যান এর সড়কের মাথায় পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে মোঃ রফিক আলম (৩৮)কে আটক করা হয়েছে। এসময় একজন পালিয়ে যায়।পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১৯,৭০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে প্রকাশ।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies