বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টাচট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৭ স্থানে উড়ালসড়কশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণতানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টির
অপরাধ কক্সবাজার

কক্সবাজারের মা-মেয়েকে কুপিয়ে হত্যা

received 217148350062313
শেয়ার করুন:

 

আবদুর রাজ্জাক,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদরের ইসলামাবাদের চরপাড়ায় জমির বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জন্নাতুল ফেরদৌস।

জানা যায় , জমির বিরোধ নিয়ে একই এলাকার জাফর আলমের পুত্র আবুল কালাম (৩৫) এর সাথে ঝগড়া হয়। তাতে প্রতিপক্ষের কুপাঘাতে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয়। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিরিচ উদ্ধার করেছে। অভিযুক্তদের কেউ আটক হয়নি। তবে, অভিযান চলছে বলে জানা গেছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies