মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

মিরসরাইয়ে এসএসসি ২০১৮ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত

প্রকাশ:
received 162872355628128

 

 

মিরসরাই প্রতিনিধি,শিহাব উদ্দিন শিবলু: প্রথমবারের মতো মিরসরাই উপজেলা এসএসসি ২০১৮ ব্যাচের পূর্ণমিলনী পালন করা হয়। দীর্ঘদিন পর দেখা একে অপরের সাথে। এক সাথে আড্ডা, গল্প, সেলফি, গ্রুপ ছবি, একে অন্যের খোঁজ নেওয়া, গান শোনা আর খাওয়া-দাওয়া। এভাবে দিনটি কাটিয়েছে এসএসসি ২০১৮ সালের মিরসরাই ব্যাচের ছাত্ররা।

ব্যাচের চার শতাধিক বন্ধুদের অংশগ্রহণে বুধবার (২০ জানুয়ারি ২০২১) দিনব্যাপী মিরসরাইয়ের বিসিক শিল্পনগরীতে পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।

বিকাল ২টায় একেক করে সবাই আসতে শুরু করে। সকলের সম্মিলিত অংশগ্রহণে বিকালের নাস্তা। এর পর শুরু হয় সবার একসাথে নাচ এবং শেষ বিকালে গ্রুপ ছবি তুলা হয়।সন্ধ্যায় সুমি টেলিকম এর সৌজন্যে লটারি করা হয়। এতে ১০ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার করেছেন জেবি উচ্চ বিদ্যালয়ের শারাফাত নেওয়াজ অভি। একসাথে রাতের খাবারের পরপর শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।পুর্নমিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন- ১৮ ব্যাচের শিক্ষার্থী নাইমুল অভি,রেহান উদ্দিন রাশেদ,ইফতেখার পাবেল,শাহীন সুমন,সাজ্জাদ নোবেল,নাইমুল ইসলাম শুভ,নাজমুল হৃদয় প্রমুখ।

সি-তাজ২৪.এস.টি

Powered by Done 5 Technologies