বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রাম দেশের খবর সব খবর

কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠেয় ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে মজলিসুল ওলামার পরামর্শ সভা অনুষ্ঠিত।

শেয়ার করুন:

 

 

আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠেয় বার্ষিক ইছালে সওয়াব মাহফিলকে সফল ও স্বার্থক করে তোলার লক্ষ্যে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সহযোগী সংগঠন মজলিসুল ওলামা বাংলাদেশের উদ্যোগে এক পরামর্শ সভা ২৩ জানুয়ারী শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।

মজলিসুল ওলামার বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সদ্য অবসরপ্রাপ্ত পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আবুল হায়াত মুহাম্মদ তারেক, বায়তুশ কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা কাজী ফজলুর রহমান, চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাহবুবুল আলম ছিদ্দিকী, মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ড. মাহমুদুল হক ওসমানী। পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ। ড. মাওলানা অলিউল্লাহ মঈন।

উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, কাজী মাওলানা জাফর ছাদেক, মাওলানা আবু হানিফা মোহাম্মদ নোমান, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহের, মাওলানা সিরাজুল হক নদভী, হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ ইসহাক, মাওলানা আবদুল মান্নান ফারুকী, মাওলানা আবু তৈয়্যব, মাওলানা জিয়াউল হক আনছারী, মাওলানা আইয়ুব আলী আনছারী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা আবদুল হালিম হেলালী, মাওলানা মুছা কাজেমী, মাওলানা হাফেজ মুহিব্বুর রহমান, হাফেজ মাওলানা মফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠেয় ইছালে সওয়াব মাহফিল সুচারুরূপে সুসম্পন্ন করতে মজলিসুল ওলামার বাংলাদেশের সম্মানিত সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, পূর্ব থেকে চলে আসা মাহফিলের শেষের দিন সকালে আখতরাবাদে অনুষ্ঠিত ওলামা সম্মেলনটি এবারে মাহফিলের শেষ দিন বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন আনজুমনে নওজোয়ানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

সি-তাজ২৪.কম/এস.টি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies