মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

মাদ্রাসা শিক্ষাকে বৈপ্লবিক পরিবর্তনের জন্য কাজ করছি: শিক্ষা উপমন্ত্রী

প্রকাশ:

 

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র একান্ত প্রচেষ্টায় সারাদেশে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৮০০ মাদ্রাসা বিল্ডিং তৈরির কাজ চলছে।

তিনি মাদ্রাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ করেছেন। শনিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে নগরের মাদ্রাসা প্রধানদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওফেল বলেন, মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। কিন্তু সরকারের একক প্রচেষ্টায় কখনই তা সম্ভব নয়। সরকারের এই প্রচেষ্টায় মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িত সকলের সহোযোগিতা কামনা করছি।

উপমন্ত্রী মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমূহ দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অছিউর রহমানের সভাপতিত্বে এবং দারুল উলুম কমিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহসিন ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছলিম উল্লাহ, আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরোয়ার উদ্দিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী বক্তব্য দেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies