মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

মুক্তার তৈরি অন্তর্বাস পরে ঝড় তুললেন নৃত্যশিল্পী নোরা ফাতেহি

প্রকাশ:
20210124 091801

 

 

মুক্তার তৈরি অন্তর্বাস পরে ঝড় তুললেন নোরা ফাতেহি
নোরা ফাতেহি একজন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়। বিনোদন জগতে নিজের নাম লেখাতে কানাডা থেকে ভারতে এসেছিলেন।

বর্তমান সময়ের বলিউডের আইটেম গার্ল হিসেবে তার নাম সবার উপরে। তবে শুরুটা মসৃণ ছিলো না নোরার। নিজেকে প্রমাণ করতে হয়েছে বারবার।

বলিউডে ‘রোর : টাইগার্স অফ দ্য সুন্দরবন’ দিয়ে পথ চলা শুরু হয় হয় এই শিল্পীর। বিগ বস-৯তে ওয়াইল্ড কার্ড প্রতিযোগি হিসাবে নোরা যোগদান করেন। মাত্র ৩ সপ্তাহ পরেই বিগ বস থেকে বিদায় হতে হয় তাকে। এই তিন সপ্তাহেই ব্যপক জনপ্রিয়তা পেয়ে যান।

সেই থেকে নোরা ফাতেহি ভারতের এক নতুন সেনশেসনের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ফটোশুটের ছবি আপলোড করেছেন নোরা। সেখানে তিনি দেখা দিয়েছেন প্রাচীন ভারতীয় নারীদের সাজে। পরেছেন মুক্তা দিয়ে তৈরি দামি এক অন্তর্বাস। সাদাকালো ছবিটি আপলোডের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। ইনস্টাগ্রামেই লাইক পেয়েছে ছবিটি প্রায় সাড়ে ১৬ লাখ।

তিনি ‘টেম্পার’, ‘বাহুবলী : দ্য বিগিনিং’ ও ‘কিক ২’ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। ‘দিলবার’ গানে তার নাচ ঝড় তুলেছে পুরো উপমহাদেশের তরুণদের মধ্যেই।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies