মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বিএনপির কাউন্সিলর প্রার্থী আটক

প্রকাশ:
20210127 140700

 

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনার পর বিএনপির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে ইসমাইল বালীকে আটক করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদি হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেন। পাথরঘাটা মহিলা কলেজ কেন্দ্রে নির্বাচনি কর্মকর্তা আহতের ঘটনায় তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এস এম মেহেদি হাসান। এদিকে, ইসমাইল বালীকে আটকের পর থেকে কোতয়ালি থানার সামনে অবস্থান নিয়েছেন তাঁর সমর্থকেরা।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies