মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কক্সবাজারে ডিবি পুলিশের অভিযান। বিপুল পরিমান জালনোটসহ আটক ২

প্রকাশ:
received 911288266276332

 

আবদুর রাজ্জাক,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান জালনোট সহ ২ জালনোট পাচারকারীকে আটক করেছে। গত ২৮ জানুয়ারী ২০২১ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম অভিযান চালিয়ে সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকা হতে বেয়াল্লিশ হাজার টাকার জাল জাল নোটসহ শহরের ৯ নং ওয়ার্ডের বাদশাঘোনা এলাকার মৃত জামাল আহমদের পুত্র নুরুল ইসলাম (৪৫) ও মৃত ওলা মিয়ার পুত্র মোহাম্মদ আলী (৩৭) কে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে,জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলী বলেন,আমাদের কাছে খবর ছিল দীর্ঘদিন ধরে একটি চক্র জাল টাকার ব্যবসা করছে।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপরোক্ত স্থানে অভিযান চালিয়ে জাল টাকাসহ দুই জনকে হাতেনাতে আটক করি।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আসামীদেরকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies