মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বোয়ালখালীতে আগুনে পুড়ে ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু

প্রকাশ:
20210130 234614

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোযালখালীতে শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব গোমদণ্ডী শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ার ফাতেমা বেগমের ঘরে আগুন লেগে এ ঘটনা ঘটেছে।
প্রাথমিক ধারণা
রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ৫টার দিকে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। এতে দুইটি কাচা কক্ষ পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
নিহত বৃদ্ধা ফাতেমা বেগম স্থানীয় মৃত আবুল কাশেমের স্ত্রী।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. ঈসমাইল হোসেন আবু বলেন, বৃদ্ধা ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। তার এক মেয়ে রয়েছে। তবে মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ঘরে তিনি একাই থাকতেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies