মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কক্সবাজার র‌্যাব-১৫ টেকনাফ দমদমিয়া ১০টি অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক

প্রকাশ:
Screenshot 20210202 224000 Facebook

 

আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে ১০টি অস্ত্রসহ ২ রোহিঙ্গা অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব-১৫। আটক ২ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার ও সহকারি পরিচালক মিডিয়া আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

সোমবার (১ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে তাদের উপজেলার দমদমিয়া ব্রীজ এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোচনী রোহিঙ্গা শিবিরের সৈয়দ হোসেন (৫৫) ও বদি আলম (২০)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দমদমিয়া গ্রামস্থ ওমরখাল ব্রিজ এলাকায় অভিযান চালানো হয় এসময় পালানোর সময় দুই জনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা বস্তা তল্লাসি করে ৯টি এসবিবিএল ১টি ওয়ানশুটার গানসহ ১০ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামীরা জিজ্ঞাবাদে স্বীকার করে যে তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে সুকৌশলে অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করে থাকে এবং অস্ত্র ও গুলি নিজেদের কাছে রেখে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে । আটককৃত আসামীদের কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies