মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালীতে শীতার্তদের মাঝে গন্ডামারা মানব কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

প্রকাশ:
received 843192262923776

 

মুহাম্মদ মিজান বিন তাহের,

বাঁশখালী প্রতিনিধিঃ 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ‘গন্ডামারা মানব কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকেলে গন্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও আল-কোরআন মডেল একাডেমীর হলরুমে মোজাম্বিক প্রবাসী মোজাম্মেল হকের অর্থায়নে দেড় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উত্তর-পশ্চিম গন্ডামারা লবণ উৎপাদন সমবায় সমিতির সভাপতি মাওলানা আব্দুস ছবুরের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে কোভিড সচেতনতা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের শুভ উদ্বোধক পশ্চিম গন্ডামারা আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মু. ফোরকান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী স্কয়ার ক্লিনিকের পরিচালক জসিম উদ্দিন আল-হাসান।

ট্রাস্টের সাধারণ সম্পাদক এইচ. এম. ওসমান গণির পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন গন্ডামারা মানব কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্ঠা সাহাদাত হোসেন চৌধুরী, কো-চেয়ারম্যান মু. হুমায়ুন কবির, কো-চেয়ারম্যান মু. আমির হোসেন, সাংবাদিক শিব্বির আহমদ রানা।

এসময় উপস্থিত ছিলেন মাষ্টার সলিম উল্লাহ্, শহিদ উল্লাহ্, শফিউল আলম, মাষ্টার শাহজাহান, মাওলানা এহছান উল্লাহ্, রশিদ মিয়া সহ প্রমূখ।

Powered by Done 5 Technologies