মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালীতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

প্রকাশ:
IMG 20210207 000044

 

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর রামদাশ মুন্সির হাট নুর জাহান কমিউনিটি সেন্টারের দক্ষিণ পার্শ্বে ফুলের দোকানের সামনে ট্রাকের চাপায় বাবুল মিয়া (৩৮) নামের এক ইলেক্ট্রিক মেস্ত্রী নিহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সে পেশায় একজন ইলেক্ট্রিক মেকানিক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবুল নিজ বাড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে উত্তর দিকে গুনাগরি যাচ্ছিলেন। বিপরীত দিক চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী উপজেলা সদর মুখি একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। ঘটনাস্থলে তিনি নিহত হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, কালীপুর এলাকায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

Powered by Done 5 Technologies