শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ও সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, নীরব মেডিকেল প্রশাসনমা কারাগারে, সন্তান লাশ—শেষ দেখা হলো কারাফটকেরাউজানে সানশেড ধসে প্রাণ গেল শ্রমিকের১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা এখন ভারতেরও অস্বস্তি: হুমায়ুন কবিরশেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টাচট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৭ স্থানে উড়ালসড়কশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর রাজনীতি

বাঁশখালীতে ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে পৌর এলাকায় ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

IMG 20210207 170145 scaled
smart
শেয়ার করুন:

 

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ ছবি সংযুক্ত

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে দুস্থ ও অসহায় শীতার্তদেন মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৭ফেব্রুয়ারী) দুপুরে বাঁশখালী পৌরসভা কার্যালয়ে ইউনিয়ন ব্যাংকের এমডি এ.বি.এম মোকাম্মেল হক চৌধুরী আলালের নিজস্ব অর্থায়নে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী উপস্থিত থেকে এসব কম্বল বিতরন করা হয়। ইউনিয়ন ব্যাংকের এমডি এ.বি.এম মোকাম্মেল হক চৌধুরী আলালের পক্ষ থেকে বিএনপি নেতা আশেক এলাহী সোহেলের তত্তবধানে এসময় বাঁশখালী পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুজিনা আক্তার,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, জমশেদ আলম,তপন বড়ুয়া,আব্দুর রহমন,অাজগর হোসেন সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies